আইডিআরএ ও বিআইএ’র বৈঠক

দেশের বীমা খাতের পুনর্বীমা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আইডিআরএ-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিআইএ সভাপতি সাঈদ আহমেদ এমপির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এতে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের পুনর্বীমা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বীমা খাতের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি পুনর্বীমা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে আইডিআরএ-এর পক্ষ থেকে দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও স্থিতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়।