পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী

হুমায়ুন কবিরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শামা ওবায়েদ ইসলাম। সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার দায়িত্ব পাওয়ার ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে দুই প্রতিমন্ত্রী কাজ করবেন।

বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির।

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া হুমায়ুন কবির মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টননতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে হুমায়ুন কবিরের দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে হুমায়ুন কবিরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শামা ওবায়েদ ইসলাম। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় তিনি এ দায়িত্ব পান। নতুন দফতর বণ্টনের পরও তিনি একই পদে বহাল থাকছেন।

এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকায় কোনো সমস্যা হবে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে তো অসুবিধা নেই।