বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাঁকে ভর্তি করার বিষয়টি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বর্ষীয়ান নেতা নজরুল ইসলাম খান সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ওনার (নজরুল ইসলাম) পিত্তথলিতে পাথর হয়েছে। সেজন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা বৃহস্পতিবার পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রোপচার করবেন।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্ত্বাবধানে নজরুল ইসলাম চিকিৎসাধীন আছেন।

এন এস