রূপালী লাইফে ব্যবসা পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত

রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএসসি’র ব্যবসা পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ জামিল মতিন ও পরিচালক মাহিম রহমান জীম।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার হোসেন তালুকদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও মো. সালাহ উদ্দিন তালুকদার এবং চিফ মার্কেটিং অফিসার (স্মার্ট প্রকল্প) আবু মো. শফিকুল ইসলাম শাওন।

সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।