শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চাকরি বিধি লঙ্ঘনের দায়ে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া পাঁচ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে অবনমন করা হয়েছে বেতন।
বিএসইসির কমিশন সভায় এই নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ২৩ জুলাই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল কমিশন।
জানা গেছে, বাধ্যতামূলক অবসরের শাস্তির তালিকায় রয়েছেন—সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম, উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।
















