রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহ সেপ্টেম্বর মাসেও অব্যাহত
২১ দিনেই এলো ২৪ হাজার ৭৭৮ কোটির প্রবাসী আয়

সেপ্টেম্বর মাসের ২১ দিনেই ২ বিলিয়ন মার্কিন ডলার প্রায়২৪ হাজার ৭৭৮ কোটির প্রবাসী আয় দেশে এসেছে। এই ধারা অব্যাহত থাকলে পুরো মাস শেষে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে বলে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার।

টাকার অঙ্কে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি। গত বছরের একই সময়ে এসেছিল ১৬৩ কোটি ডলারের রেমিট্যান্স।